1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা cw-check-https://test123.com/ কালীগঞ্জে ডাকাতির প্রস্তুকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ ১ জন আটক  বাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান: ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত Explore top high RTP slots at Online Pokies NZ: your gateway to big wins Maximizing your winnings: the best strategies for online casino payouts

রাজশাহীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য ঈদে মিলাদুন্নবী (সা.) র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও ধর্মীয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জশনে জুলুসে অংশ নিতে জড়ো হন।

উৎসবে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। এতে পুরো রাজশাহী নগরীতে এক আনন্দঘন ধর্মীয় আবহ তৈরি হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্দিষ্ট স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের জোর আহ্বান জানান। একই সাথে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দেন।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। জশনে জুলুস ও র‌্যালিতে যেকোনো ধরনের অস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন এবং উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট