1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আগত সেবা গ্রহীতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগর ভবনে ফলক উন্মোচন করে  Reverse Osmosis (RO) বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, নগর ভবনের ১ম থেকে ১০ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে এই বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সিটি কর্পোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

Open photo

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। নাগরিক সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগর ভবনের প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থা নগর ভবনে আগত নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ পানি পানের সুযোগ আরও সহজ করবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট