1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দু’ ভূয়া পুলিশ জনতার হাতে আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীতে দু’ ভূয়া পুলিশ জনতার হাতে আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ……………………………………………

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয়ে নারীদের নিকট মাদক তল্লাসী করতে চেয়ে জনতার হাতে আটক হয়েছে দুই যুবক। আটককৃতরা হলেন চারঘাট উপজেলার খোর গবিন্দপুর গ্রামের মাহাবুর সরকারের ছেলে সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে সেলিম (২৪)। জনগণ তাদের তাদেরকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় জমা দেই।

বোয়ালিয়া থানার পুলিশ জানান নগরীর হাদির মোড় এলাকায় দুই পুলিশ পরিচয়দানকারী যুবককে জনতার হাত থেকে তারা উদ্ধার করে নিয়ে আসেন তারা। সাহেব বাজারের ব্যবসায়ী বাপ্পি নামের আরেক যুবক তাদের বিরুদ্ধে অভিযোগ একই ধরনের অভিযোগ এনেছেন ।

অভিযোগে বলা হয়েছে, চারঘাট উপজেলার টাঙন এলাকা থেকে দুই নারী রিকশা যোগে রাজশাহীতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এসময় ঐ দুই যুবক পথ রোধ করে মাদক বহন করছেন বলে অভিযোগ আনেন। এসময় তারা বার বার ঐ দু’ নারীকে রিক্সা থেকে নামিয়ে মাদক উদ্ধারের নামে তল্লাশী চালানোর চেষ্টা করেন। এভাবে রাজশাহী আসার পথে রুয়েটের সমানে রিক্সা আসলে আবারও রিক্সা থামান সোহান ও সেলিম। পরে এ নারীরা তাদের স্বজনদের ফোন করলে যুবকরা পালিয়ে সাহেব বাজারের দিকে যেতে থাকে। স্থানীয়রা তাদের ধাওয়া করে হাদির মোড় এলাকায় আটক করে তাদের পরিচয় জানতে চায়।

পুলিশ কিনা তাদের চ্যালেঞ্জ করার পর পুলিশ হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হলে তাদের আটকে রেখে বোয়ালিয়া থানা পুলিশে খবর দেন জনগণ। পরে পুলিশ এসে ঐ দু’ নারী ও অভিযুক্ত দু’ যুবককে থানায় নিয়ে যান।

এদিকে অপরাধীরা কাটাখালী থানার অন্তর্গত হওয়ায় আসামীদের সেই থানায় পৌছে দেয়া হয়। কাটাখালি থানা বিষয়টি তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। এদিকে আটক দু’ যুবকের একজন জানিয়েছেন, তারা একটি মাদক বিরোধী সংগঠনে কাজ করেন। এই দু’ নারী মাদক পাচারকারী বলে নিশ্চিত করেছেন তারা। তাই তাদের তল্লাসী করা প্রয়োজন বোধ করছেন বলে জানান ঐ দু’ যুবক।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট