1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

বাঘায় শয়ন কক্ষ থেকে নিঃসন্তান দম্পতির লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা পুলিশের   

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষের পাওয়া গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, বিষপানে তারা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  তারা হলেন, ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৮)। তারা নিঃসন্তান ছিলেন। মনিরুল পেশায় ভ্যান চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা কোটার ঘরে স্বামী-স্ত্রী বসবাস করতেন। মঙ্গলবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, মঙ্গলবার সাড়ে ১১ টার সময় গ্ৰামের লোক জন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে শয়ন কক্ষের একই খাটের উপর দুজনের মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

আলাউদ্দিন জানান, তাদের মুখে ঘাস মারা বিষের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধ শয়ন কক্ষের ভেতরে ও পাওয়া গেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা রাতের কোনো এক সময় বিষপান করেছেন। মরদেহের পাশ থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।” তিনি আরও বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।”#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট