1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। এ সময় ফলক উন্মোচনের পর মোনাজাত শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।

ভূমি মন্ত্রী বলেন, আজ আমরা নজরুল ভিলেজের ফলক উন্মোচন করেছি, কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর এটিকে  প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে এর উদ্বোধন করানো হবে। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা।

তিনি বলেন প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যেকোনো দল বা গোষ্ঠী যেকোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন। তিনি আরও বলেন প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লক্ষ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মূল ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। মঞ্চ এবং কর্নারের চারপাশ ঘিরে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে, যাতে দর্শনার্থী ও শিল্পীরা গাছের ছায়ায় বসে চর্চা করতে পারেন। ইতোমধ্যে  মন্ত্রী একটি গাছ রোপণের মাধ্যমে এই সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন। নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে একটি ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।

এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়েই এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরো প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তবে আগামী মাসের নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণেই আয়োজন করা যায়, সে লক্ষ্যে আপাতত ‘নজরুল মঞ্চ’-এর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‎ ‎জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট