1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা 

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:  আহমদীয়া তথা কাদিয়ানী সম্প্রদায়ের উপর আক্রমণের হুমকিতে  আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর ও বসন্তপুর গ্রাম।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের  শিবপুর ও বসন্তপুর গ্রামের কাদীয়ানী সম্প্রদায়ের উপর  একটি মহল ধর্ম নিয়ে  বিভিন্ন মসজিদে  মাঠে প্রান্তরে জনসাধারণ বিভ্রান্তি করতে উসকুনি মূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টি করে  আতঙ্কের জনপদে পরিণত করেছে। মৃত্যু দিনে রাতে হামলার আশঙ্কা দিন কাটাচ্ছে গ্রামবাসীরা।
Open photo
ঘটনার তথ্য মতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা শিবপুর ও বসন্তপুর গ্রামের জন্মগত কাদিয়ানী মৃত তাকমীনুল ইসলামের ছেলে সুহাদ সে নিজেও জন্মগত কাদিয়ানী দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক বাড়ি ভিটার সীমানা নিয়ে নিজের চাচা ও জেঠাদের সাথে বিবাদমান কোন্দল অব্যাহত । এ কোন্দল  কে কেন্দ্র করে বেশ কয়েকবার স্থানীয় থানা, চেয়ারম্যান এর কার্যালয় এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও সে এবং তার মা কোন বিচার না মেনে অথচ আহমদী সম্প্রদায়ের বিরুদ্ধে একটি চক্রের সাথে হাত মিলিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধিয়ে দেয়ার চেষ্টা  অব্যাহত রেখেছে  এবং শত বছরেরও বেশি সময় ধরে শান্তির  সহিত এই গ্রামে সবাই মিলেমিশে বসবাস করছে তা যেন ভন্ডুল হয় সমাজের জন্য অশান্তির সৃষ্টি হয় সেই পায়তারা  করে যাচ্ছে চক্রটি।
Open photo
সরেজমিনে গ্রামের মসজিদ গুলোর মুসল্লী এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বললে তারা জানান, শিবপুর বসন্তপুর গ্রামে  আহমদিয়া সম্প্রদায়ের সঙ্গে তাদের শত বছরের কোন ঝামেলা হয়নি পরস্পরে একে অপরের সুখে দুঃখে মিলেমিশে বসবাস আসছেন। আজ পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি যাতে আহমদীয়া সম্প্রদায় এবং সাধারণ মুসলিমরা কোন ঝামেলায় জড়াতে চাই না বরং মিথ্যা ঘটনা রটনা কারীদের এইসব অপপ্রচারকারীদের প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে নির্মূল করে দেয় তার জন্য গ্রামের মানুষ জোর দাবি জানায়। দাবি জানায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট