1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  হামিদুর রহমান, তানোর, রাজশাহীপ্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠসংলগ্ন খাদ্য গুদামের পাশের সড়কের ধারে অবস্থিত একটি দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। একই সঙ্গে দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টেলিভিশন চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোল্লাপাড়া এলাকার মোজাহার আলীর দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গোল্লাপাড়া হাটে দায়িত্বরত আনসার ও ভিডিপির সদস্যরা দ্রুত তানোর ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মোজাহার আলী জানান, আগুনে দোকানের মূল্যবান মালামাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি দোকান থেকে একটি ফ্রিজ ও একটি টেলিভিশনও চুরি হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এতে তার কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মোজাহার আলীর অভিযোগ, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয়। পরিকল্পিতভাবে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় রবি, বানেছা, বানেছার ছেলে রাকিব, বানেছার ভাই মিরাজসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় তারা উদ্বিগ্ন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতার ফল—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট