1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মোল্লাকে বুধবার (০৮-০৭-২০২৬) সকালে তার নিজ বাড়ি থেকে গ্ৰেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। সে বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের হরিরামপুর গ্ৰামের সাবান মোল্লার ছেলে ।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন খিলগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় (মামলা নম্বর ২০(৬)১৬ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১(খ) /২৫) বিজ্ঞ আদালত উক্ত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে গত ইং ২৯/৬/২০২৫ তারিখ আসামি বাদল মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। রায়ের আগে জামিনে মুক্তি পেয়ে পরে আর আদালতে হাজির হননি। গ্ৰেপ্তারি পরোয়ানা নিয়ে আত্নগোপনে ছিল। যার কারণে তাকে গ্রেপ্তারে বিলম্বিত হচ্ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, বুধবার সকালে আসামির নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করছে সক্ষম হয়। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট