1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

ছবি: সমিত

# সমিত রায়, বাগমারার, রাজশাহী থেকে………………………………..

রাজশাহী বাগমারা উপজেলার ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ মে, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের সভাপতিত্বে সভাপতিত্বে ও ইউপি সচিব আঃ বারিক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই উন্মুক্ত বাজেট অধিবেশন ২০২২-২৩ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ১৪ কোটি ৪১ লক্ষ ৪ হাজার ৭শ’৭৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৪কোটি ২৮ লক্ষ ৭, হাজার ৭৪ টাকা। সার্বিক বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ১লাখ ২৭হাজার ৭ শ’ টাকা। তিনি খাত অনুযায়ী কত টাকা আয় ও ব্যয় ধরা হয়েছে তা উল্লেখ করেন। স্থানীয় জনগণের সম্মুখে উপস্থাপন করেন।

এসময় গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, আজকের এই বাজেট গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের বাজেট। আমি গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়ন এর জন্য কাজ করে যাচ্ছি ও আগামীতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাব ইনশাহআল্লাহ।

তিনি আরও বলেন, বাজেট হচ্ছে একটি ইউনিয়নের চলতি অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব। পরিষদের বিভিন্ন উৎসের আদায়কৃত আয় হতে জনকল্যাণমুলক কাজে ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। যা জনগণের সুচিন্তিত মতামত ও অংশ গ্রহনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্যসহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এডিট: আরজা/১

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট