1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৫২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

#বাগমারা থেকে সমিত রায়……………………………

 

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আফজাল হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আফজাল হোসেন আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামের আফসার হোসেনের ছেলে।

 

শনিবার ২৮ মে, বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে বিলের পটলের জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। এসময় আহত হয় তার পিতা আফসার হোসেন। পরে আফজাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী ও এক সন্তান রয়েছে।

 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।#

এডিট: আরজা/১৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট