1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে্য বাঘায় ভূমি মেলা’২৬ এর উদ্ধোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে্য বাঘায় ভূমি মেলা’২৬ এর উদ্ধোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভ’মি ব্যবস্থাপনা সুরক্ষিত ভ’মি,সমৃদ্ধ ভবিষৎ” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভ‚মি মেলা’২০২৬ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৯ মে’২৬)সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাওঁয়ে ভূমি ভবনে“ভ’মি সেবা মেলা”২০২৬ এর উদ্বোধন করেন । পরে বাঘা ভ’মি কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবুল কালাম । সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভ‚মি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন। সহকারী কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলি বলেন, সবার আগে আমাদের ভ‚মি বিষয়ে জানতে হবে। তাই অনুরোধ থাকবে ভ‚মি বিষয়ে সবাই সচেতন হবো এবং নিয়মিত জমির কর প্রদান করবো।

তিনি বলেন, ভ‚মি সংক্রান্ত সব তথ্য ও সেবা ভ’মি অফিসে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাচ্ছে। ভূমি পোর্টাল ওয়েব সাইডের মাধ্যমে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভ‚মি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভ‚মি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া হয়। সেবা নেওয়ার জন্য জমির মালিককেও সচেতন হতে হবে।

ভূমি কার্যালয়ের নাজির, ফিরোজ আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে উপজেলা ভূমি অফিসের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্ধোধন করেন ইউএনও।

এছাড়াও ভ‚মি মেলা’২০২৬ উপলক্ষে কুইজ-কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট