বিশেষ প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভ’মি ব্যবস্থাপনা সুরক্ষিত ভ’মি,সমৃদ্ধ ভবিষৎ” এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভ‚মি মেলা’২০২৬ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৯ মে’২৬)সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাওঁয়ে ভূমি ভবনে“ভ’মি সেবা মেলা”২০২৬ এর উদ্বোধন করেন । পরে বাঘা ভ’মি কার্যালয়ের আয়োজনে সহকারী কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবুল কালাম । সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভ‚মি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন। সহকারী কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলি বলেন, সবার আগে আমাদের ভ‚মি বিষয়ে জানতে হবে। তাই অনুরোধ থাকবে ভ‚মি বিষয়ে সবাই সচেতন হবো এবং নিয়মিত জমির কর প্রদান করবো।
তিনি বলেন, ভ‚মি সংক্রান্ত সব তথ্য ও সেবা ভ’মি অফিসে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন,এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাচ্ছে। ভূমি পোর্টাল ওয়েব সাইডের মাধ্যমে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভ‚মি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভ‚মি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া হয়। সেবা নেওয়ার জন্য জমির মালিককেও সচেতন হতে হবে।
ভূমি কার্যালয়ের নাজির, ফিরোজ আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে উপজেলা ভূমি অফিসের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্ধোধন করেন ইউএনও।
এছাড়াও ভ‚মি মেলা’২০২৬ উপলক্ষে কুইজ-কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর