1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নিয়ামতপুরে  মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রাজশাহীতে তামাকবিরোধী সচেতনতামূলক স্টিকার ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথ চ্যাম্পিয়ন রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন

 নিয়ামতপুরে  মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  ভ্রাম্যমান প্রতিনিধ নওগাঁ : নওগাঁর পুলিশ সুপারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ১০.৩০ টায় থানা এলাকার ৫ নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর থেকে ধানসূরা গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ০২ জন মোটরসাইকেল আরোহীকে ০২ প্যাকেটে ১০০ গ্রাম করিয়া মোট (২×১০০) = ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা ১। মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা- মোঃ মেছের আলী, সাং- বালুয়াচরি, ২। মোঃ আসাদুজ্জামান নয়ন(২৬), পিতা- মোঃ গোলাম আজম, সাং- আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা, উভয় থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদে তারা চাপাইনবাবগঞ্জ থেকে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ামতপুর থানা এলাকায় বহন করার কথা স্বীকার করে।

Open photo

উক্ত চেকপোস্ট হতে জব্দকৃত হেরোইনসহ মোটরসাইকেল এবং আসামীদ্বয়কে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু প্রকিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট