# ভ্রাম্যমান প্রতিনিধ নওগাঁ : নওগাঁর পুলিশ সুপারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম ১০.৩০ টায় থানা এলাকার ৫ নং রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর থেকে ধানসূরা গামী পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে ০২ জন মোটরসাইকেল আরোহীকে ০২ প্যাকেটে ১০০ গ্রাম করিয়া মোট (২×১০০) = ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা ১। মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮), পিতা- মোঃ মেছের আলী, সাং- বালুয়াচরি, ২। মোঃ আসাদুজ্জামান নয়ন(২৬), পিতা- মোঃ গোলাম আজম, সাং- আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা, উভয় থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জানায়। জিজ্ঞাসাবাদে তারা চাপাইনবাবগঞ্জ থেকে উক্ত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ামতপুর থানা এলাকায় বহন করার কথা স্বীকার করে।

উক্ত চেকপোস্ট হতে জব্দকৃত হেরোইনসহ মোটরসাইকেল এবং আসামীদ্বয়কে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু প্রকিয়াধীন রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর