1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ 

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এএ আজাদ হান্নান,প্রতিনিধি,ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । শহরের অভিযাত আর আর পি কমিউনিটি সেন্টারে সোমবার (২০ এপ্রিল) দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয পরিচালক,বিসিডিএস আলহাজ্ব এএফএম হুমায়ুন কবির খোকন বক্তব্য দেন।

মো: রবিউল আওয়াল সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মো: সাইদুর রশিদ খান পিন্টু সিনিয়র সহসভাপতি বিসিডিএস পাবনা বক্তব্য দেন। বিসিডিএস পাবনার সহ-সভাপতি তারেক ইবনে আনসার সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সভাপতি এবং জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,এলাকার জনপ্রিয় ডাক্তার আখের আলী, ডা: আনিসুর রহমান, সিদ্দিকুর রহমান পাঠান,রেজাউল করিম, সাহাবুল ইসলাম বকুল, আলহাজ্ব আজাদ হোসেন, আমিনুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সুব্রত কুমার, রফিকুল ইসলাম, জুলফিকার আলী ও প্রধান উপদেষ্টা মমিনুল হক দুলাল ।

বক্তারা বলেন, আমাদের এই ব্যবসা হচ্ছে সেবামূলক ব্যবসা। আমরা সারা বছর মানুষকে সেবা দিয়ে থাকি। আমাদের এই ব্যবসায় কোন ছুটি নেই। ঔষধ খেয়ে মানুষের জীবন বাঁচে। তাই আপনারা কেউ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করবেন না। আমাদের এই ব্যবসা যেহেতু সেবামূলক তাই সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন নির্ধারণ করেছেন।

বক্তার আরো বলেন, মুদি দোকানদার এক বোতল পানি ১০ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করেন। তাহলে ওই ব্যবসায়ীর ১০ টাকায় দশ টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাদের ঔষধ ব্যবসায় ১০০ টাকার ওষুধ কিনে ১০% থেকে সর্বোচ্চ ১২ শতাংশ কমিশন পাই। এই লভ্যাংশ থেকে কর্মচারী বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ করতে হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট