এএ আজাদ হান্নান,প্রতিনিধি,ঈশ্বরদী ।। ঈশ্বরদীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । শহরের অভিযাত আর আর পি কমিউনিটি সেন্টারে সোমবার (২০ এপ্রিল) দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিসিডিএস পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয পরিচালক,বিসিডিএস আলহাজ্ব এএফএম হুমায়ুন কবির খোকন বক্তব্য দেন।
মো: রবিউল আওয়াল সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মো: সাইদুর রশিদ খান পিন্টু সিনিয়র সহসভাপতি বিসিডিএস পাবনা বক্তব্য দেন। বিসিডিএস পাবনার সহ-সভাপতি তারেক ইবনে আনসার সঞ্চালনায় বক্তব্য রাখেন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও সভাপতি এবং জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না,এলাকার জনপ্রিয় ডাক্তার আখের আলী, ডা: আনিসুর রহমান, সিদ্দিকুর রহমান পাঠান,রেজাউল করিম, সাহাবুল ইসলাম বকুল, আলহাজ্ব আজাদ হোসেন, আমিনুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সুব্রত কুমার, রফিকুল ইসলাম, জুলফিকার আলী ও প্রধান উপদেষ্টা মমিনুল হক দুলাল ।
বক্তারা বলেন, আমাদের এই ব্যবসা হচ্ছে সেবামূলক ব্যবসা। আমরা সারা বছর মানুষকে সেবা দিয়ে থাকি। আমাদের এই ব্যবসায় কোন ছুটি নেই। ঔষধ খেয়ে মানুষের জীবন বাঁচে। তাই আপনারা কেউ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করবেন না। আমাদের এই ব্যবসা যেহেতু সেবামূলক তাই সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন নির্ধারণ করেছেন।
বক্তার আরো বলেন, মুদি দোকানদার এক বোতল পানি ১০ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করেন। তাহলে ওই ব্যবসায়ীর ১০ টাকায় দশ টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাদের ঔষধ ব্যবসায় ১০০ টাকার ওষুধ কিনে ১০% থেকে সর্বোচ্চ ১২ শতাংশ কমিশন পাই। এই লভ্যাংশ থেকে কর্মচারী বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ করতে হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর