1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: দেশে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকার পুঠিয়া-তাহেরপুর মেইন সড়কে অবস্থিত তাহেরপুর ফিলিং স্টেশনে গড়ে উঠেছে শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট। এদের দৌরাত্ম্যে পেট্রোল এবং অকটেনের জন্য সাধারণ মোটরসাইকেল চালকদের মধ্যে দেখা দিয়েছে চরম হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে তারা দ্বিগুণ দামে বাইরে থেকে পেট্রোল ও অকটেন কিনছেন। এভাবে প্রতিদিন সিন্ডিকেট সদস্যরা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ চালকদের পকেট কাটছেন। আর এসব ফিলিং স্টেশন বা পাম্প থেকে তেল সংগ্রহে সিন্ডিকেটের সদস্যরা নিয়েছেন অভিনব কৌশল। এর অংশ হিসাবে যেসব পাম্পে তেল দেওয়া হবে, তার আগের দিন দুপুর থেকে বিকালের মধ্যেই পাম্প সীমানার মধ্যে রেখে আসছেন শত শত মোটরসাইকেল। এক্ষেত্রে তাদের সহযোগিতা করছেন পাম্পের কর্মচারিরা।

Open photo

অভিযোগ রয়েছে, সিরিয়ালে থাকা সাধারণ মোটরসাইকেল চালকরা বঞ্চিত হলেও সিন্ডিকেট চক্রের সদস্যরা পাম্পের কর্মচারীদের ‘উৎকোচ’ দিয়ে দ্বিগুণ পরিমাণ তেল নিচ্ছেন। তার ফলে বাগমারার তাহেরপুর টু পুঠিয়া মেইন সড়কে চরম ভোগান্তি দেখে দেখা দিচছে। এর ফলে ভোর রাত থেকে পর্য়ন্ত এ অবস্থায় বাস,ট্রাক,মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনসহ সাধারণ মানুষ বিপাকে পড়েন।

অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকা থেকে আসা কাগজপত্র বিহীন মটরসাইকেল নিয়ে কর্মহীন বেকার টকাই তরুণরা এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। এর মাধ্যমে তারা প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা আয় করছেন তেল বিক্রি করে। তবে দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকার তাহেরপুর ফিলিং স্টেশনে একই অবস্থা দর্ঘিদিন বিরাজ করলেও দুর্গাপুর উপজেলা প্রশাসন রয়েছে নিরবতার ভুমিকায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট