1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী  ড. সাইমুম পারভেজ এর নাগরিক সংবর্ধনা

খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভূয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণ, কোটি টাকা হাতিয়ে লাপাত্তার শঙ্কা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির মত  ভূয়া কার্ড ছাপিয়ে প্রায় ২০ হাজার অসহায়-দুস্থদের মধ্যে নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে এক নারী ও তার সহযোগির বিরুদ্ধে। কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তার আশঙ্কা করছেন নামধারী সুবিধাভোগী ও স্থানীয়রা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেসমিন বেগম ও তার সহযোগি। এদিকে শিগগির তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগান ব্যবহার করে বোঝার উপায় নেই, কার্ডটি আসল নাকি ভূয়া। এনিয়ে প্রশাসনও পড়েছে বিভ্রান্তির মধ্যে। গত মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরের জাবড়ী কাজীপাড়া এলাকায়। পড়েন জনরোষের মধ্যে। যদিও বিষয়টি অস্বীকার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মেসার্স মাসকুরা ট্রেডার্স নামে ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইন্সেস নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসতঘরেই নিম্নমানের চাল মজুদ রেখে ব্যবসা শুরু করেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। পরবর্তীতে প্রতারণা বুঝতে পেরে ইউনিয়ন পরিষদ ট্রেড লাইন্সেসটি বাতিল করে। আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসনে ইতোমধ্যে অভিযোগ দাখিল করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
নামধারী সুবিধাভোগীরা বলছেন, এটি সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বই নয়, কারণ গুগলে সার্চ দিয়ে এর অস্তিত্ব মেলেনি। চলতি মাসে চাল দিচ্ছে। তবে আগামী মাসে চাল না দিলে ক্ষতিগ্রস্থের মধ্যে পড়বে। শুধু তিনি নয়, হাজারো অসহায় মানুষ পড়বে ক্ষতির মুখে। দুই জন জানান মানুষের দেখাদেখি ৫ হাজার টাকা দিয়ে কার্ডটি নিয়ে পরে বুঝতে পেরেছেন, এটি সরকারি নয়। আগে বুঝতে পারলে টাকা দিয়ে কার্ড নিতেন না। লাপাত্তার আশঙ্কা করছেন তারা।
এখন ৫ হাজার টাকা বাদ আবার ৪ হাজার টাকা দিয়ে কার্ড করতে হবে। কতদিন চাল দেবে তারা সুনির্দিষ্ট করে বলছে না।   সুবিধাভোগী দুই জন কৃষক একই কথা  জানান।
এদিকে জেসমিন বেগমের মন্তব্য না পাওয়া গেলেও তার সহযোগি বলেন, এটি সরকারি কোন সংস্থা বা দপ্তরের নয়। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। প্রথমে ৪ থেকে ৫ হাজার নেয়া হয় অনলাইন করার নামে। এটি বাণিজ্যিক কেন্দ্রীয় বলে দাবি করেন তার সহযোগি একই ইউনিয়নের মেহেদী হাসান মিদুল।
সচেতন নাগরিকরা বলছেন, ভূয়া কার্ড তৈরি করে চাল দিচ্ছে। যাতে লোভে পড়ে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। এটি তাদের প্রতারণার জাল। দ্রুত আইনের আওতায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। না হলে এক সময় হাজারো দুস্থ মানুষ কোটি টাকার হারিয়ে ক্ষতির মধ্যে পড়বে। এর দায় এড়াতে পারে না আইন, রাষ্ট্র ও সমাজ।
ভক্সপপ-০৫, আল বশরী সোহান, ছাত্রনেতা ভক্সপপ-০৬, আমিনুল হক, সহ-সভাপতি, সুজন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারীর ট্রেড লাইন্সেসটি বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানআন্দুল লতিফের কাছে।
তদন্ত করে সত্যতা পাওয়া গেলে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক।
, আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ।
নিরীহ ও দুস্থ মানুষ ক্ষতিগ্রস্থ হবার আগেই প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সকলের।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট