1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রূপসায় মাদকসেবী ছেলের হাতে মা খুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসায় মাদকসেবী ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)। ঘাতক সন্তান হলেন নাদিম ইসলাম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকসেবী নাদিম নেশাদ্রব্য ক্রয়ের জন্য মায়ের কাছে ৫০০ শত টাকা দাবী করে। মা মিম্মি বেগম ছেলেকে নেশার টাকা দিতে অস্বীকার করলে ছেলে ক্ষিপ্ত হয়ে মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং শিলনোড়া দিয়ে আঘাতের পর আঘাত করে মায়ের চেহারা বিকৃত করে। ঘটনার পরপরই এলাকাবাসী জনতায় বদ্ধ হয়ে ঘাতক ছেলেকে ঘটনাস্থল থেকে আটক করে উত্তম মাধ্যম দিতে থাকলে জনপ্রতিনিধি ও পুলিশ এসে আসামীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু স্থানীয়দের বাঁধার সম্মুখীন হতে হয় পুলিশকে। বিক্ষুব্ধ জনতা খুনীকে পুলিশের কাছ থেকে চিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ নিরাপত্তার জন্য একটি বাড়িতে অবস্থান নেয়।

ঘটনা জানতে পেরে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮ টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮ টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ঘাতক ছেলেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসতে চাইলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে বাঁধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। নিজেদের আত্মরক্ষার জন্য তারা পাশের একটি বাড়িতে অবস্থান নেয়। পরবর্তীতে খুলনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের খবর জানানো হয়। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট