1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)- সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা নতুন মাত্রা পেয়েছে। মিডিয়া স্বত্ব নিয়ে বিরোধের কারণে জনপ্রিয় এই দুই ক্রিকেট আসর দেখা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দর্শকরা। বিশেষ করে গাজী টিভির সহযোগী প্রতিষ্ঠান গ্রিন বিন স্পোর্টস মার্কেটিংকে কেন্দ্র করে বিরোধটি এখন আরও গভীর আকার ধারণ করেছে। স্বত্বধারী প্রতিষ্ঠান জিওস্টার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে, যা দেশের ক্রীড়া সম্প্রচার খাতে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি এএনআই ও গালফ নিউজ সূত্র জানায়, আইপিএলের টেলিভিশন সম্প্রচার স্বত্ব নিয়ে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত একটি সাব-লাইসেন্স চুক্তি হয়েছিল। এই চুক্তির আওতায় গ্রিন বিন স্পোর্টস মার্কেটিং বাংলাদেশে আইপিএল সম্প্রচারের অধিকার পায়। চুক্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ মৌসুমে আইপিএলের সম্প্রচার সিগন্যাল যথাযথভাবে সরবরাহ করা হয় এবং বাংলাদেশে দর্শকরাও নির্বিঘ্নে খেলা উপভোগ করেন। তবে পরবর্তীতে চুক্তির শর্ত লঙ্ঘন এবং অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা তৈরি হয়।

অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হয় গ্রিন বিন স্পোর্টস মার্কেটিং। এর প্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে জিওস্টার চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের স্বত্ব রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে। সর্বশেষ, বিষয়টি সমাধানের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে, যেখানে চুক্তি লঙ্ঘনের বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

গালফ নিউজকে জিওস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে জিওস্টার তাদের চুক্তিগত অধিকার প্রতিষ্ঠা এবং বিরোধ নিষ্পত্তির চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) মিডিয়া স্বত্ব সুরক্ষায় তাদের অবস্থান আরও জোরালো করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট