1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখার ওপর গুরুত্বারোপ করে রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, সাবেক বলে কোনো কথা নেই, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

আজ শুক্রবার সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য মিলন বলেন, দেশের যুব ও ছাত্রসমাজকে আধুনিক, দক্ষ ও কর্মমুখী জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ ব্যাচের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম লিমন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট