1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শিবগঞ্জে গৃহপরিচালিকা নয়নী হত্যার নেপথ্যে : মামলা ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ছিনিমিনি, নায্য বিচার পেতে পাশে দাঁড়াল মানবাধিকার সংস্থা রাজশাহীতে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী জালেমুন রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবার মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানী, ঈদের আগেই মিলবে ভাতা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি মাসিক সম্মানী পেতে যাচ্ছেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের আওতায় আসন্ন ঈদুল ফিতরের আগেই তারা নির্ধারিত সম্মানী ও উৎসব ভাতা হাতে পাবেন। জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জেলার পাঁচ উপজেলায় মোট ৪৯টি মসজিদের ধর্মীয় নেতৃবৃন্দ এই সম্মানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৫টি, শিবগঞ্জ উপজেলায় ১৬টি, গোমস্তাপুর উপজেলায় ৯টি, নাচোল উপজেলায় ৫টি এবং ভোলাহাট উপজেলায় ৪টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এই সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা ঈদ উপলক্ষে বিশেষ বোনাসও পাবেন বলে জানা গেছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী দায়িত্বের ধরন অনুযায়ী সম্মানীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে। মসজিদের ইমামরা মাসিক ৫ হাজার টাকা, মুয়াজ্জিনরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। এছাড়াও এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্দিরের পুরোহিতরা মাসিক ৫ হাজার টাকা, সেবায়েতরা ৩ হাজার টাকা এবং গির্জার যাজকরা ৫ হাজার টাকা ও সহকারী যাজকরা ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সামাজিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের আগেই প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হাতে সম্মানী ও উৎসব ভাতা তুলে দেওয়া হবে। স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট