1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ইন্সপেক্টর ডাঃ আবুল হোসেনের দাফন সম্পন্ন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ইন্সপেক্টর ডাঃ আবুল হোসেনের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের সাইদুর রহমানরের পিতা ডাক্তার আবুল হোসেন আর নেই।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।স্টোকজনিত কারণে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২১ শে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রে ১০টা ৩৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, ৫ছেলে,পরিবারের অন্যান্য সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাযার নামাজ রবিবার যোহর নামাজ বাদ শ্যামনগরের যাদবপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।জানাযা শেষে পারিবারিক কবরস্থান প্রাঙ্গনে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে অংশ নেন স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় উপস্থিত সকলেই মরহুমের জন্য দোয়া ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Open photo

উল্লেখ্য, মরহুম ডাক্তার আবুল হোসেন হলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ইন্সপেক্টর ছিলেন, শ্যামনগরের যাদবপুর গ্রামের বাসিন্দা এবং কৈখালী বিশিষ্ট ব্যবসায়ী জি,এম,আনিছুর রহমানের দাদা শশুর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট