1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

নিয়ামতপুরের অটোচালকের ছিনতাই হওয়া অটো মান্দা থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আরাফাতুজ্জামান,নিয়ামতপুর, নওগাঁ: পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের অভিযানে চুরি হয়ে যাওয়া একটি অটোরিকশা উদ্ধার এবং দু’জন অটোরিক্সা ছিনতাইকরি-চোর গ্রেফতার গত ইং-২৯/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০টার সময় জনৈক অটোরিক্সা চালক রায়হান কবির (বাদী) নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে ৪জন অজ্ঞাতনামা আসামীরা বাদীর কাছে গিয়া জানায় যে, বাদী সতীহাট যাবে কিনা। বাদী যেতে রাজি হলে আসামীরা বাদীকে যাতায়াত বাবদ ৫০০/- টাকা ভাড়া প্রদান করবে মর্মে জানায়। সেই মোতাবেক বাদী আসামীদের কথায় রাজি হয়ে আসামীদের নিয়া দুপুর অনুমান ০১.৩০ টার সময় সতীহাট বাজারে আসে। অজ্ঞাতনামা লোকজন বাদীকে সতীহাট বাজারস্থ জনৈক চান্দুর দোকানে দুপুরের খাওয়া দাওয়া করায়। এক পর্যায়ে আসামীরা বাদীকে জানায় যে, তারা আজ নিয়ামতপুর বাজারে যাবে না। তবে বাদীর মোবাইল নাম্বার সংগ্রহ করে জানায় যে, বাদীকে ফোন দিলে বাদী যেন সতীহাট বাজারে আসে,তারা বাদীকে যাতায়াত বাবদ ভাড়া প্রদান করবে।

এমতাবস্থায় ইং-০৪/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.৩০ টার সময় অজ্ঞাতনামা আসামীরা তাদের ব্যক্তিগত নাম্বার হতে বাদীর ব্যক্তিগত নাম্বারে কল করে বাদীকে সতীহাট বাজারে আসার জন্য বলে। বাদী আসামীদের কথামত সতীহাট বাজারে আসলে ৪ জন আসামী বাদীকে সতীহাট বাসস্ট্যান্ডে উঠে এবং বাদীকে জানায় যে, তাদের একজন মৈনম বাজারে আছে, সেখান হইতে তুলে নিয়া নিয়ামতপুর আসবে। বাদী অজ্ঞাতনামা আসামীদের কথামত মৈনম বাজারে গেলে আসামীরা কৌশলে জানায় যে, বর্নিত ব্যক্তি মৈনম বাজারে নাই এবং বর্তমানে সে সিংগী বাজারে অবস্থান করছে।

আসামীরা বাদীকে নিয়া সিংগী বাজারে যাওয়ার পূর্বেই মান্দা থানাধীন ০৬নং মৈনম ইউনিয়নের অন্তর্গত নওগাঁ-রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়ক চেয়ারম্যানের মোড় নামক স্থানে পাকা রাস্তায় পৌছিলে অজ্ঞাতনামা আসামীগণ রায়হান কোবিরকে ভয় দেখাইয়া কৌশলে স্পিড খাওয়ালে বাদী অচেতন হয়ে পড়ে। বাদী জ্ঞান ফিরলে বাদী তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি দেখতে পায়।

পরবর্তীতে নওগাঁ জেলার মান্দা থানায় এ সংক্রান্তে মামলা রেকর্ড করা হয়। পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানায় একটি বিশেষ টিম , আধুনিক তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ এবং গোপন তদন্তের মাধ্যমে দস্যুতার অপরাধ করা দুইজনকে সনাক্ত করা হয়। প্রথমত পুলিশের অভিযানে গতকাল রাতে ছিনতাইকারী জুয়েল হোসেনকে (৪৪) নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে পরবর্তীতে অব্যাহত অভিযান করে নাটোরে সিংড়া থেকে কাবিল উদ্দিন (৩৩) কে গ্রেফতার করা হয়।

উভয়ের তথ্য মোতাবেক তাদের হেফাজত থেকে ছিনতাই হয়ে যাওয়া অটো রিক্সাটি নাটোর জেলার সিংড়া থানা এলাকা হইতে চার্জার চালিত অটো টি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন সড়কে ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট