1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাহিদ জামান, নিজেস্ব প্রতিনিধি, রূপসাঃ রূপসা উপজেলার আঠারোবেকী নদীর পাড়ে যেখানে সেখানে যততত্র গড়ে উঠেছে অবৈধ ভাবে বনজ ও ফলজ গাছের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষ কে ম্যানেজ করে এই চুল্লি থেকে কয়লা তৈরি করে আসছে একটি দুষ্ট চক্র। কাঁচা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সময় এই চুল্লি দিয়ে প্রচুর পরিমান ধোয়া বের হয়। এই ধোয়ার কারণে আশেপাশে মারাত্মক ভাবে পরিবেশ দুষন হয়। যার ফলে শিশু, বাচ্চা, ও বয়স্ক মানুষদের শ্বাস কষ্ট হয়। তাদের প্রতিনিয়ত ভর্তি হতে হয় হাসপাতালে। এর ধোয়ার কারণে গাছ পালা, পানের বরাজ সহ অন্যান্য পশুপাখি ধ্বংসের ধারপ্রান্তে। এদের বিরুদ্ধে কেহ প্রতিবাদ করলে তাদের কে হুমকি দেওয়া হয়। চুল্লি কে কেন্দ্র করে নেশা দ্রব ক্রয় বিক্রয় ও নানা রকম অবৈধ কার্যকলাপ হয় এখানে।

অবৈধ চুল্লির ব্যাপারে নৈহাটি ইউনিয়নের দেবীপুর ও সামন্তসেনা গ্রামের ভুক্তভুগী সাধারণ জনগণ এর থেকে বাঁচার জন্য উপজেলা প্রশাসন কে জানালে ১৬ ফেব্রুয়ারি সোমবার প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩ টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিধান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রূপসা থানা প্রশাসন, রূপসা ফায়ার সার্ভিস, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ইলিয়াজ হোসেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মিন্টু, ইউপি সদস্য রেশমা আক্তার, আব্দুর রাজ্জাক শেখ, মাসুম সরদার, শেখ মাসুম, সাবেক ইউপি সদস্য সাজ্জাত হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের বনি আমিন সোহাগ, সমাজ সেবক আলম শেখ, সমির দাস, আফসার, সরদার রবিউল ইসলাম, বিল্লাল শেখ, শংকর প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট