1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে রাসিক মেয়রের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে রাসিক মেয়রের অভিনন্দন

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………..

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।

 

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম বারের মতো এই শিরোপা জয়ের মাধ্যমে বাংলাদেশের মেয়েরা গড়েছে ইতিহাস। নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক বিজয়ে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ফুটবলে আমাদের মেয়েদের এই জয়জয়কার আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট