1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন রাজশাহী-৬ ঃ এমপি হতে চান অষ্টম শ্রেণী পাশ সুরুজ, প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ-দাড়িপাল্লা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (প্রতীক-হাতপাখা) আব্দুস সালাম সুরুজ (৪১ বছর৭ মাস)। অষ্টম শ্রেণী পাশ আব্দুস সালাম সুরুজ দলটির রাজশাহী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ সভাপতি। ২০১৮ সালেও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এমপি প্রার্থী হয়েছিলেন তিনি। এবারও প্রার্থী হয়ে লড়ছেন হেবিওয়েট প্রার্থীর সাথে।

হলফানামায় দেওয়া তথ্য মতে, আব্দুস সালাম সুরুজ অষ্টম শ্রেণী পাশ। ব্যবসা থেকে তাঁর বাৎসরিক আয় ৪ লাখ টাকা। নগদ অর্থের পরিমান দেখানো হয়েছে ১১ লাখ ১০ হাজার, স্বর্ণ ১০ভরি,কৃষি জমির পরিমান ৩ দশমিক ৩৩ শাতংশ। ১লাখ টাকা ইলেকট্রনিক্স সামগ্রী ও ১ লাখ ২০ হাজার টাকার আসবাব পত্র রয়েছে তার। পেশায় মৎস্যজীবী আব্দুস সালাম সুরুজ বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের বেদান আলীর ছেলে।

জানতে চাইলে আব্দুস সালাম সুরুজ বলেন,মাছ চাষের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০১৮ সালেও এই দল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোট পেয়েছিলেন ২৫ হাজারের বেশি। তবে প্রচারনায় দুর্বল হলেও এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

তিনি বলেন, নির্বাচন নিরপক্ষে,সুষ্ঠ হলে ভোটাররা আমাকে মূল্যায়ন করে বিজয়ী করবে বলে বিশ্বাস করি। দলীয় হিসেবে যথেষ্ঠ পরিচিতি ও গ্রহণ যোগ্যাতা রয়েছে। আচরণবিধি মেনে কাজ করছি। নির্বাচিত হলে ইসলামী মূল্যেবোধ থেকে দলের নির্দেশনা মতে কাজ করব।

আব্দুস সালাম সুরুজ এর মতো এবারের নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশ নিয়েছেন ইকবাল হোসেন (৬০বছর ১ মাস) (প্রতীক লাঙ্গল)। বিএ পাশ ইকবাল হোসেনের হলফনামায় দেওয়া তথ্য মতে, ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩ লাখ ৮১ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে ৩লাখ ২০ হাজার শেয়ার,সঞ্চয়,ব্যাংক থেকে ৬১ হাজার। ১৬ভরি স্বর্ণ,নগদ ৫০ হাজার টাকা সহ ১লাখ ৮০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী,৫০ হাজার টাকার আসবাবপত্র ও দশমিক ৩৬৫০ একর জমিতে ৫ কক্ষ বিশিষ্ট পাঁকা বাড়ি ও এবং দশমিক ১২৩৩ একর জমি রয়েছে তার। ইকবাল হোসেন জাতীয় পার্টির রাজশাহী জেলা কমিটির সাবেক সদস্য সচিব। ২০১৮ সালেও জাতীয় পাটি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ভোট পেয়েছিলেন ৪১৬২।

জানতে চাইলে তিনি বলেন, দলের কর্মীরা তার পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আব্দুস সালাম সুরুজ ও ইকবাল হোসেন ছাড়াও রাজশাহী-৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাদ (৬৮ বছর ১১ মাস) (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলার সহকারি সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক (৫১ বছর ৬মাস)(দাড়ি পাল্লা)। ভোটাররা বলছেন,আসনটিতে ৪জন প্রার্থী হলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক দুই জনপ্রতিনিধি-বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর।

উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫২,৮৭৫। এর মধ্যে পুরুষ১,৭৪,৯০৯ মহিলা ১,৭৭,৯৬৪ হিজরা-২।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট