1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী-৬ আসনে নতুন চমক: মাঠে সক্রিয় আনোয়ার হোসেন উজ্জ্বল

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আ সনে রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির পরিচিত মুখ আনোয়ার হোসেন উজ্জ্বল। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার (৪ জানুয়ারি) চারঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় গণসংযোগে নামেন তিনি। গণসংযোগকালে আনোয়ার হোসেন উজ্জ্বল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতিতে চারঘাটের রাজনীতিতে সৃষ্টি হয় নতুন উদ্দীপনা। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দল ও রাজনীতির প্রতি তার নিবেদন তাকে চারঘাট–বাঘার মানুষের কাছে একজন শিক্ষিত, সংগঠিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চারঘাট-বাঘার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল—আনোয়ার হোসেন উজ্জ্বলের মতো একজন সৎ, জনপ্রিয় ও ক্লিন ইমেজের নেতা এই এলাকার সংসদ সদস্য হবেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পান আবু সাইদ চাঁদ।

Open photo

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী। উল্লেখ্য, রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন মধো আবু সাইদ চাঁদ ও আনোয়ার হোসেন উজ্জ্বল।

শেষ পর্যন্ত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে দলীয় মনোনয়ন দেন। স্থানীয় ভোটারদের মধ্যে আবু সাইদ চাঁদ ও আনোয়ার হোসেন উজ্জ্বল—উভয়েরই সমর্থন প্রায় সমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আবু সাইদ চাঁদের পক্ষ থেকে উজ্জ্বলের নেতাকর্মীদের সরাসরি ভোটের আহ্বান জানানো না হলে নির্বাচনী হিসাবে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল, তবুও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনার লক্ষ্যে আনোয়ার হোসেন উজ্জ্বল নিজ উদ্যোগে তার অনুসারী ও নেতাকর্মীদের ধানের শীষে ভোটের আহ্বান জানিয়ে যাচ্ছেন। চারঘাট-বাঘার রাজনীতিতে এই ঐক্য ও ত্যাগের রাজনীতি এখন ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট