1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগরের দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি এবং গত বছরের ২৯ নভেম্বর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ২৯ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। সাইফুল ইসলামকে এ কমিটির আহ্বায়ক করা হয়। একই বছরের ৩০ অক্টোবর ৬৪ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির অনুমোদন দেয় এনসিপি। এতে মোবাশ্বের আলীকে আহ্বায়ক করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট