1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেনঃ জাকারিয়া পিন্টু - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেনঃ জাকারিয়া পিন্টু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা ।। আঠারো বছর যিনি মাঠে ছিলেন না, আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু।

ইসলামী বক্তা ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা আমির হামজা কর্তৃক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রয়াত ভাই কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঈশ্বরদী পৌর,উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে ঈশ্বরদী শহরে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে বাজারের রিক্সাস্ট্যান্ডে অনুষ্ঠিত পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র চলছে । তারই অংশ হিসেবে আমির হামজা এই কুরুচি পুরনো বক্তব্য দিয়েছেন। তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহবান জানিয়ে বলেন, “একজন ধর্মীয় বক্তার মুখ থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য আসে, তাহলে কোনোভাবেই আমরা তা মেনে নিতে পারি না। এটি শুধু একটি পরিবারের নয়, বরং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত।”

Open photo

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

র্ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,আটঘরিয়ার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক হোসেন,বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল ও আনোয়ার হোসেন জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে রেলগেট জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উত্তেজিত নেতাকর্মীরা আমির হামজার কুষ পুত্বলিকা দাহ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট