1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরে মহানন্দা নদীর পাড়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর ভবানীপুর এলাকার আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়ালকে ফসলী জমি কাটার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, গত কয়েকদিন ধরেই নদীর ধারে থাকা ফসলী জমি কেটে ভাটায় নেয়া হচ্ছিলো। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ ফসলী জমি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট