1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার,মালামাল উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার,মালামাল উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা  ছিনতাইয়ের এক মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তারসহ ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
 চাঁপাইনবাবগঞ্জ সদরেরর আরামবাগ গ্রামের আক্তার আলী ছেলে মোঃ এনামুল হক-এনা (৪৬),মাঝপাড়া গ্রামের মৃত্যু কাওসার আলীর ছেলে মোঃ রুবেল (৩৮), শান্তির মোড় এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ আওয়াল (৪০) কে শনিবাবর ভোর রাতে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয় ।
মামলার বাদী মোঃ রবিউল হক জানান, গত ১৪ জানুয়ারি ভোরে শহরের পিটিআই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোরিক্সাযোগে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার  ওয়াসিম ফিরোজ শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর সদর মডেল থানায় মামলা রুজু হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ছিনতাইকৃত মোবাইল ফোন, অলংকার, পোশাক, বিভিন্ন ব্যাংকের চেকবই ও কার্ডসহ ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট