1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা

সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষিরা এখন সরিষা খেতে মৌ চাষ করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে খাঁচা পদ্ধতিতে চাষকৃত মৌ মাছির মাধ্যমে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলার বাগমরারা,পবা,পুঠিয়া,দুর্গাপুর,মোহনপুর,তানোর,গোদাগাড়ি,বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন বিল অঞ্চলগুলোতে গেলে দিগন্ত মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদের সমারোহে দৃষ্টি জুড়িয়ে যায়। এসময় যেদিকে চোখ যায় সে দিকেই সরিষা ফুল চোখে পরবে। বিগত দিনগুলোর থেকে বর্তমানে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। আর এর অন্যতম কারণ ফসলের মাঠের পাশে মৌ মাছির খামার। ফসলের মাঠে এই মৌ মাছি মধু সংগ্রহ করতে গিয়ে পরাগায়ন ঘটছে ফসলের। আর এরই কারণে কৃষক স্বাভাবিকের চাইতে অনেক বেশি ফলন পাবে ফসলে। তাই খাঁচায় মৌ মাছি দিয়ে মধু সংগ্রহরে মাধ্যমে এক দিকে যেমন বহু পুষ্টিগুণ সম্পূর্ণ মধু পাওয়া যাচ্ছে। অন্যদিকে চাষিদের ফলন বৃদ্ধি পাবে বহুগুণ সরিষার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরিষার মৌসুমে কাঠের বিশেষ ধরনের বাক্সে মধু সংগ্রহের জন্য ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে পোষা মৌমাছির মৌবাক্স। সকালে মধু সংগ্রহের জন্য খোলে দেয়া হয় মৌবাক্সগুলো। মৌমাছিরদল ভু ভু শব্দ করে সরিষা ফুলে ঘুরে ঘুরে মধু আহরণ করছে। মৌমাছিরা ফুলে ফুলে বসে মধু সংগ্রহ করে বাক্সের চাকে জমা হয়। আর প্রতি সপ্তাহে একবার মৌবাক্স থেকে মধু সংগ্রহ করেন মৌচাষিরা। এবং মেশিনের মাধ্যমে মধু সংরক্ষণ করে বাজারজাতের ব্যবস্থা করেন।

কৃষি বিভাগের তথ্যমতে, এই মধু রাজশাহী জেলার চাহিদা মিটিয়ে এখন সরবরাহ হচ্ছে দেশ ও বিদেশের মাটিতে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট