1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তানোরে দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা, তানোর পৌরসভা ও মুন্ডমালা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত। এছাড়াও তানোর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের দিয়ে খতমে কোরআন পাঠ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মরহুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যা তার প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট