1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চাঁন সওদাগরকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সওদাগরসহ তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়।

রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামের বাসিন্দা চিহ্নিত অপরাধী মোঃ চাঁন সওদাগরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁন সওদাগরের বাবার আবু রউফ মিস্ত্রি। সওদাগর দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলা গুলোর মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইন, দন্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইনসহ গুরুতর অপরাধ মামলা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট