1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা, ট্রাক্টরের ব্যাটারি জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও ভরাটের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী তিনটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

অভিযানকালে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ভরাটের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ ভরাট কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আইনের এমন কঠোর প্রয়োগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার কারণে নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিবগঞ্জ উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট