1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

বাঘার পদ্মার চরে গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে ঘুমন্ত যুবক নিহত, স্ত্রী -মেয়ে আহত 

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহী বাঘার পদ্মার চরে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার স্ত্রী ও মেয়ে । শনিবার ( ৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া এক টার দিকে বাঘা উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের  করালি নওশারার গ্ৰামে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে নিহত  সোহেল রানা করালি নওশারা গ্ৰামের কালু মন্ডলের ছেলে। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক । আহত স্ত্রী স্বাধীনতা বেগম(৩০)কে  ভর্তি করে মেয়েকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক ঘটনার সুত্র জানা না গেলেও নিহতের পরিবারের ধারনা, আগের শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের সহোদর ভাই সেন্টু জানান, দুর্বৃত্তরা প্রথমে বাড়ির টিনের বেড়ায় ধাক্কা দিয়ে নাম ধরে ডাকাডাকি করে। স্ত্রী স্বাধীনা জানান, তাদের ডাকে সাড়া না দিলে টিনের বেড়া কেটে কয়েকটি গুলি করে। এসময় মাজার উপরে ও বুকের নীচে গুলি বিদ্ধ হয়। ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে আমাকে ও মেয়েকেও মারধর করে।

জানা গেছে, গত বছরের ২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মার হবির চরের দক্ষিণে চৌদ্দ হাজার মাঠ এলাকার সংযোগস্থল পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কাঁকন বাহিনীর গুলিতে নীচ খানপুর গ্ৰামের মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল (৩৬), একই গ্রামের শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন (৩৩) নিহত হয়। পরের দিন ২৮ অক্টোবর  কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার নদী থেকে লালপুরের হবির চরের বাসিন্দা লিটন হোসেন নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।  স্থানীয় ও পুলিশের ধারণা, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র লোকজনই  অতর্কিতভাবে গুলি ছুড়ে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।  ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার প্রকৃত রহস্য উন্মোচন এর চেষ্টা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট