1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

পুঠিয়ার ঝলমলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক চাপায় নিহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি একটি ট্রাক বাজারের ভেতরে ঢুকে নিহত হয়েছেন ৫ জন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায়। নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।

ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো জন।Open photo

পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বলেন, সকালে ঝলমলিয়া বাজারের কলা হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলা হাটের মধ্যে উল্টে যায়। নিহত ৫ জনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আরও জানা গেছে, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় এলাকায় কলার হাটে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। এ ঘটনায় ৫জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট