1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে  ভারতীয় মদ ও গরু জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় মোট পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে ভারতীয় ৬৬ বোতল মদ ও ১১টি গরু জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, ফতেপুর বিওপি’র অধীন টহলদল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া রঘুনাথপুর বিওপি’র টহলদল শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে, মাসুদপুর বিওপি’র টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি’র টহলদল মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি’র টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট