1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১৯ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার-১৯

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী, নাশতার মামলার অভিযুক্ত ৬ জন এবং ওয়ারেন্ট মুলে ১১ জন সহ মোট আটক ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিধানের সময় ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি হাঁসুয়া ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী ইউনুস আলী প্রামানিক (৪৫), সালেহ আহম্মেদ (২২)কে গ্রেফতার করা হয়। এছাড়াও নাশকতার মামলায় অভিযুক্ত মাহফুজার রহমান মাফু (৫২), মশিউর রহমান ঠান্ডা(৫৬), জিয়াউর রহমান জুয়েল(৪৫), পিন্টু মিয়া(৫৩), মেহেদী হাসান মিস্টার(৩৫) ও ওয়াজেদ আলী(৩০) সহ ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী নিশান আলী খাঁন, সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিনা(৪১), রোকসানা (৩০), মোর্শেদা (৩৭), মমতাজ (৩৮), শাপলা (৩৪), শিউলি (৪৪), রত্না (৪০),শান্তি, ফেন্সি ও সুরেখা বেগম গণকে আটক এবং জব্দতালিকা মুলে মাদক ব্যবসায়ী দ্বয়ের নিকট হতে উদ্ধারকৃত ৩২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত দেশীয় ৬টি বড় হাঁসুয়া ও ১টি চাইনিজ কুড়াল।

বিধি মোতাবেক আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং জব্দকৃত মালমাল থানা মাল খানায় রাখা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট