1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পত্নীতলায় কোরআন খতম ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ  বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পত্নীতলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পত্নীতলা ও নজিপুর পৌর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Open photo

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মহিলা দলের নেতাকর্মীরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন। দোয়া মাহফিলে কেঁদে কেঁদে দু’হাত তুলে আল্লাহর নিকট দেশনেত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা।

Open photo

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা খাতুন, নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন,সাধারণ সম্পাদক ইশরাত ফারহানা সাংগঠনিক সম্পাদক মাসুদা, মর্জিনা মাসুদা বেগমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট