1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনায় কবি ডাঃ আঃ হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদ এর উদ্যোগে দোওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পাবনায় কবি ডাঃ আঃ হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদ এর উদ্যোগে দোওয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ-রিপোর্টার, পাবনা: পাবনা জেলার বিশিষ্ট কবি লেখক ও সাহিত্য সংগঠক-সমাজ সংস্কার কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে কবি লেখক সংগঠক ডাঃ আব্দুল হালিম মাস্টার এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২রা জানুয়ারি ২০২৬ইং) বাদ জুমা দোওয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবির কর্মময় জীবনের উপর আলোচনা করে দোওয়া করা হয়। কুরআন খতম, ফাতেহা শরীফ পাঠ অতঃপর মোনাজাত করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত দোওয়া আলোচনা অনুষ্ঠান হিড়িন্দা বাজার জামে মসজিদ, কচুগাড়ী পূর্ব পাড়া বায়তুন নূর জামে মসজিদ ও কচুগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়।

কবির অজস্র, অসংখ্য কবিতা, গান, গল্প অপ্রাকাশিত রয়ে গেছে তা প্রকাশের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। কবির (স্ত্রী ও পাঁচ সন্তানসহ) পরিবারের সকলের জন্য দোওয়া করা হয়।

উল্লেখ্য কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার (সরদার) গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং বাংলাদেশ কবিতা সংসদ ও কবি আজিজুল হক সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও কবি আজিজুল হক এর জন্ম জয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন সময়ে (বিকেল ০৩:৩০ টায়) হার্ট অ্যাটাক করে ইন্তিকাল করেন। পহেলা জানুয়ারী ২০২৩ইং সকাল- ১০:০০ টায় জানাযা শেষে সকাল- ১০:২০ টায় কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থান (ফৈলজানা, চাটমোহর, পাবনা)এ দাফন করা হয়।

কবির বড় ছেলে বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ দেশবাসী সহ সাহিত্য অনুরাগীদের সকলের কাছে পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট