1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী,পাবনা : গতকাল দিনব্যাপী ঈশ্বরদী উপজেলায় অবৈধ ৪৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠপোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযানের সময় ৪৫টি ইটভাটাকে মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐদিন দিনব্যাপী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন।

ভ্রাম্যমান আদলাত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে প্রথমে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে লক্ষীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে গেলে কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষীকুন্ডার  দাদাপুর–পাকুড়িয়া সড়ক অবরোধ করে শ্রমিকরা । তখন যৌথবাহিনী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমান আদালত ইট ভাটা ভেঙ্গে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন সাংবাদিকদের জানান, দিন ব্যাপী অভিযানের লক্ষীকুন্ডার ৪৫ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়ের ও নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট