1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান  রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

পত্নীতলায় সাংবাদিকের ওপর হামলা: দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বহুল আলোচিত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নওগাঁর ৫ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তরা হলেন—নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ এবং নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম নাজিমুদ্দিন বাবু।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে পত্নীতলার একটি চা স্টল থেকে স্থানীয় সাংবাদিক মাহমুদুন্নবীকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে চার্জ গঠনের পর্যায়ে আদালত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এ সময় আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং এর মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সাজেদুর রহমান পরাগ জানান, আজ ২৩ ডিসেম্বর মামলাটির চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট