1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধণা সভা সফল করার লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল ১৩নং সেক্টর নাগরী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টর ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যন্যের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান (বাবলু), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান (মিঠু), নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রহিম সরকার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পলাশ, নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Open photo NaN

জেলা বিএনপির আহবায়ক একে, এম, ফজলুল হক মিলন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ আসবেন,তিনি আগে বিমান বন্দর থেকে সংবর্ধনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন,এবং পরে তিনি মমতাময়ী মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়ে অবস্থান করবেন।বাংলার মানুষ তাঁকে দেখতে এবং গ্রহণ করতে অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমানকে যেই স্থানে সংবর্ধনা দেয়া হবে সেটা আমার সংসদীয় আসন এলাকার কাছাকাছি। আমাদের গাজীপুর জেলার প্রচুর লোক দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি সংবলিত ব্যানার বানাবেন না। এখন থেকে এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ফেরার খবর পৌছিয়ে দিবেন। আমার এলাকার অসুস্হ লোক,শিশু আর বৃদ্ধলোক ছাড়া সবাই সেই ২৫ শে ডিসেম্বরের স্মরণকালের লোক সমাগমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রতিটি বাড়িতে গিয়ে অনুরোধ করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট