1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সাবেক স্ত্রী-শাশুড়িকে পেটালো ডিভোর্স দেওয়া জামাই ,হাসপাতালে ভর্তি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় সাবেক স্ত্রী-শাশুড়িকে পেটালো ডিভোর্স দেওয়া জামাই ,হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ডিভোর্স দেওয়া এক জামাইয়ের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও সাবেক শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার( ২১-১২-২০২৫) রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চলতি মাসের ১৫ তারিখে ওই দম্পতির মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়। তবে ডিভোর্সের পরও বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। পরে সাবেক স্ত্রী ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সাবেক জামাই তাদের ওপর শারীরিকভাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত শ্রাবনী ও তার মা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের বাসিন্দা। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে একই উপজেলার জোতরাঘ গ্রামের ইয়ার আলীর ছেলে লালন উদ্দীনের সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১২ বছর ও ৭ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। লালন পেশায় গড়গড়ি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ পদে কর্মরত।

অভিযোগ করে শ্রাবনী বলেন, ডিভোর্সের পরও প্রাক্তন স্বামী বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ এ হামলার মাধ্যমে তাদের জীবন হুমকির মুখে পড়েছে। রোববার সকাল ৬টায় ঈশ্বরদী ইপিজেড এ যাওয়ার জন্য তার মা হোসনেয়ারা সরের হাট স্কুল মাঠে পৌছে দিতে আসেন। স্কুল মাঠের পাশে ইউনিয়ন পরিষদ। লালন সেখানেই ছিল। আমাদের দেখা মাত্রই লোহার রড দিয়ে আমাকে ও আমার মাকে মারধর করে লালন । এতে ঘাড়ে,পিঠে ও কপালে আঘাত প্রাপ্ত হন তারা। একই সুরে কথা বলেন শ্রাবনীা মা হোসনেয়ারাও।ঘটনার পর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত প্রাক্তন স্বামী লালনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে বলেন, পরে ফোন দিয়েন এখন কথা বলার সময় নেই। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট