1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

শিবগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারী শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা।

জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট