1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

মহান বিজয় দিবসে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবসে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে স্বপ্নচূড়া যুব সংগঠনের উদ্যোগে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া খেয়াঘাট বাজারে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনে প্রায় ৯০ জনের অধিক সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়।

কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু মানুষের রক্তের গ্রুপ জানা নয়,বরং সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবী রক্তদাতা তৈরি করা। ক্যাম্পেইনের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে একটি রক্তদাতা তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Open photo NaN

উল্লেখ্য,স্বপ্নচূড়া যুব সংগঠন ২০১৯ সাল থেকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে নিয়মিতভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি আগামীতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট