1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
দফায় দফায় জ্বালানির মূল্যবৃদ্ধি: ক্ষোভে ফুঁসছেন দেশের সাধারণ ভোক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন: শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে ব্যাপক উন্নয়ন পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার ২ যুবকের মর্মান্তিক মৃত্যু বাঘায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উদযাপন: ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পদ্মা কলেজে ছাত্রশিবিরের ওপর হামলা: রাজশাহীতে বিক্ষোভ, দোষীদের শাস্তির দাবি সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শেখ মাহমুদুল হাসান, সাতক্ষীরা থেকেঃ ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন। তিনি দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সাতক্ষীরা জেলার কলারোয়ার মাটির সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (NITOR) থেকে MS (Ortho Surgery) ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষায়িত চিকিৎসা দক্ষতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন—সিঙ্গাপুরে AO Spine Fellowship, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine Fellowship, এবং আরও বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক স্পাইন সার্জারিতে আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলেছেন। তিনি American College of Surgeons (FACS) ডিগ্রিধারী একজন সম্মানিত সার্জনও।

চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, স্পাইন সার্জারির আধুনিকায়ন, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ডা. পলাশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু চিকিৎসাবিদ ও গবেষণা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সাতক্ষীরা জেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারিতে আরও উন্নত সেবা এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রেখে যেতে চান।

দীর্ঘদিন ধরেই স্পাইন সার্জারিকে আধুনিক পদ্ধতিতে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়া এই তরুণ চিকিৎসক তার কর্মদক্ষতা, মানবিকতা এবং চিকিৎসাবিজ্ঞানে নিষ্ঠার কারণে সমগ্র চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট