1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে তরুণ সংঘের ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

গোদাগাড়ীতে তরুণ সংঘের ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাইং তরুণ সংঘের উদ্যোগে ১ দিন ব্যাপী ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা(২০২৫) উদ্বোধন হয়েছে। শুক্রবার(১২ ডিসেম্বর) বিকেলে বলিয়াডাইং উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শুভ উদ্বোধন করেন এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখার সমন্বয়ক ও রাজশাহী-১ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।

উদ্বোধনী বক্তব্যে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সুস্থ শরীর ও মন গঠনের অন্যতম প্রধান উপায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নেতৃত্ব, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ওTeam Spirit শেখায় এবং বর্তমান প্রজন্মের শারীরিক ও মানসিক দুর্বলতা দূর করতে অপরিহার্য; খেলাধুলার অভাবে শহরাঞ্চলে মাঠের অভাব ও অবহেলা একটি বড় সমস্যা, যা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।  ক্রিকেট টুর্নামেন্ট খেলায় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন এলাকার দর্শকরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট